Breaking
30 Apr 2026, Thu

ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের আর্ত মানুষের সেবার জন্য ১০ হাজার ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ হাজার টাকা দান করলেন শিক্ষক দীপককুমার পাত্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের আর্ত মানুষের সেবার জন্য ১০ হাজার টাকা দান করলেন শিক্ষক দীপককুমার পাত্র। দীপকবাবু ঝাড়গ্রাম শহরের নেতাজি আদর্শ হাইস্কুলের শিক্ষক। শিক্ষক দীপকবাবু বলেন,‘সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারন করেছে। এই মুহুর্তে বাড়ি থেকে বের হওয়ায় নিষেধ রয়েছে। কিন্তু সমাজর আর্ত মানুষের জন্য ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন কাজ করে চলেছেন নিরন্তর। আর্ত মানুষের সেবার জন্য ১০ হাজার টাকার চেক এদিন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজের হাতে তুলে দিয়েছি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে জরুরীকালীন ত্রাণ তহবিল গঠন করেছেন সেখানেও ৫ হাজার টাকা তুলে দিয়েছি।’

Developed by