ঝাড়গ্রাম ব্লকের বৈদা এলাকায় প্রায় ৫০ টি হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির আশঙ্কা!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ফের হাতির দলের আক্রমন ঝাড়গ্রাম ব্লকের বৈদা এলাকায়। যার ফলে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। সোমবার প্রায় ৫০টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম ব্লকের বৈদা এলাকায় ঢুকে পড়ে। যার ফলে বৈদা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ওই গ্রামের এক চাষির দুই বিঘা জমির ভুট্টো চাষ হাতির দল নষ্ট করে দেয়। যার ফলে ওই চাষি বিপাকে পড়েছেন। এছাড়াও আলু চাষের জমিতে গিয়েও ব্যাপক ক্ষতি করছে হাতির দলটি। সেই সঙ্গে লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে। গ্রামবাসীরা বনদপ্তরকে বিষয়টি জানিয়েছেন। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় হাতির দল তাণ্ডব চালিয়েছিল। কয়েকদিন আগে হাতির হামলায় একজনের মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীরা ক্ষতিপূরণ এর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তার পরেও ফের হাতি এলাকায় চলে আসায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। তাই লোকালয়ে হাতির হামলা রুখতে গ্রামবাসীরা রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার পর একা একা রাস্তায় চলাচল করতে নিষেধও করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে,‘হাতি গুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তা সত্ত্বেও হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago