ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য কম্পিউটার প্রদান করল সিআরপিএফ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য কম্পিউটার প্রদান করল সিআরপিএফ। এদিন লালগড়ে সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার লালগড়ের ছ’টি স্কুল সহ জঙ্গলমহলের মোট ১৬ টি স্কুলে চারটি করে কম্পিউটার এবং একটি করে কালার প্রিন্টার দেওয়া হয়।

সেই সঙ্গে এক বছরের ফ্রি নেট সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফের ডিআইজি এস রবীন্দ্রন, লালগড় রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট মহারাজ, ৫০ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বজরং লাল। লালগড়ের স্কুলে এই কম্পিউটার পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। লালগড় স্কুলের ছাত্রী সুমনা দাস বলেন,‘স্কুলে কম্পিউটার পেয়ে আমরা খুব খুশি।

কম্পিউটারের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারব। আগে আমাদের স্কুলে কম্পিউটার ছিল না।’ সিআরপিএফের ডিআইজি এস রবীন্দ্রন বলেন,‘ভারত সরকার সিআরপিএফের জন্য সিভিক অ্যাকশন প্ল্যান করেছে। এর মাধ্যমে পুলিশ এবং জনগণের একটি সামঞ্জস্য বজায় রাখা হয়। এই ফান্ডের মাধ্যমে জঙ্গলমহলের মোট ১৬ টি স্কুল, তার মধ্যে লালগড়ের ছটি স্কুলকে কম্পিউটারের সরঞ্জাম বিতরণ করা হয় এদিন।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago