ঝাড়গ্রাম ও জামবনিতে দুটি ‘খুনের’ কিনারা করল পুলিশ, পুলিশের তৎপরতায় গ্রেপ্তার মোট ৩ জন!


জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম জেলার দুটি থানা এলাকায় দুই ‘খুনের’ কিনারা করে জোড়া সাফল্য পেল পুলিশ। একটি ঝাড়গ্রাম থানা এলাকায় প্রেম সম্পর্কিত খুনের ঘটনা। অন্যটি জামবনিতে বিজেপি নেতার রহস্য মৃত্যু। দুটি ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছিল। গত ৩০ জুন ঝাড়গ্রাম শহরের চাঁদাবিলায় এক ভাড়া বাড়িতে থেকে গৃহবধূর গলা কাটা দেহ উদ্ধার করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনায় বধূর প্রথম পক্ষের স্বামীকে আটক করেছিল। তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জানতে পারে ওই বধূর বর্তমান প্রেমিককে সঙ্গে নিয়ে প্রথম পক্ষের স্বামী গলা কেটে খুন করে। ধৃত প্রথম পক্ষের স্বামীর নাম মাসাং মাণ্ডি এবং প্রেমিকের নাম ডমন হেমব্রম। মঙ্গলবার ধৃত দু’জনকে ঝাড়গ্রামের সিজেএম আদালতের বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক ঘটনার তদন্তের স্বার্থে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, জামবনিতে ভোট পরবর্তী বিজেপির কিষান মোর্চার সম্পাদক কিশোর মাণ্ডি বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে ঝাড়গ্রাম আসার পথে সন্ধ্যায় খুন হন। প্রতিবেশিদের খবর পেয়ে পরিবারের লোকেরা ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ওই ঘটনায় মৃতের ভাই ফগল মাণ্ডি দাদাকে খুন করা হয়েছে বলে জামবনি থানায় লিখিত অভিযোগ করেন। যদিও অভিযোগে কারো নাম ছিল না। ঘটনার তদন্তে নেমে জামবনি থানার পুলিশ বঙ্কিম মাহাতোকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বঙ্কিম মাহাতোকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। পুলিশ তদন্তের জন্য পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। দুটি খুনের ঘটনায় দ্রুত কিনারা করায় আশ্বস্থ হয়েছেন মৃতের পরিবারের লোকেরা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago