ঝাড়গ্রামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে কাঁচা ১৫৮টি রাস্তা পিচ এবং পাকা রাস্তা তৈরি হচ্ছে

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে কাঁচা ১৫৮টি রাস্তা পিচ এবং পাকা রাস্তা তৈরি হচ্ছে। যার ফলে জেলায় মোট নতুন আরো ২৩২.৮২ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হচ্ছে যার জন্য ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে ৯৩ কোটি ১০ লক্ষ টাকা । সোমবার বিকেলে ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়ালা সাংবাদিক সম্মেলন করে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি সম্পর্কে জানালেন । জেলাশাসক জানিয়েছেন, ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকেই মোট ৭৯ গ্রাম পঞ্চায়েতের রাস্তা নির্মাণ করা হবে । রাস্তা গুলির দৈর্ঘ্য সর্বনিম্ন ১ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৪ কিলোমিটার পর্যন্ত । জানা গিয়েছে, বিনপুর ১ নম্বর ব্লকের ২০টি রাস্তা তৈরি করা হচ্ছে, যার দৈর্ঘ্য ২৫.৬৬ কিলোমিটার ,বরাদ্দ করা হয়েছে ১২ কোটি ২০ লক্ষ টাকা । বিনপুর দু’নম্বর ব্লকে তৈরি হচ্ছে ২১টি রাস্তা, যার দৈর্ঘ্য ৩৩.৬৫ কিলোমিটার বরাদ্দ হয়েছে ১২কোটি ৭ লক্ষ টাকা । গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে তৈরি হচ্ছে ১৪ টি রাস্তা, যার দৈর্ঘ্য ২০ কিলোমিটার, বরাদ্দ করা হয়েছে ৬ কোটি ৭৯ লক্ষ টাক । গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তৈরি হচ্ছে ১৪ টি রাস্তা, যার দৈর্ঘ্য ১৮.৩৪ কিলোমিটার, বরাদ্দ করা হচ্ছে ৭ কোটি ১০ লক্ষ টাকা । জামবনি ব্লকে নির্মাণ করা হচ্ছে ১৯ টি রাস্তা, যার দৈর্ঘ্য ২৯.১৩ কিলোমিটার, বরাদ্দ করা হয়েছে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা । ঝাড়্গ্রাম ব্লকে তৈরি করা হবে ২৭ টি রাস্তা যার দৈর্ঘ্য ৪৮.০৪ কিলোমিটার, বরাদ্দ করা হয়েছে ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা। নয়াগ্রাম ব্লকের তৈরি করা হবে ২৩টি রাস্তা, যার দৈর্ঘ্য ৩৩.৮৫ কিলোমিটার বরাদ্দ করা হয়েছে ১৩ কোটি ৩৪ লক্ষ টাকা । সাঁকরাইল ব্লকে তৈরি হচ্ছে ২০টি নতুন রাস্তা, যার দৈর্ঘ্য ২৪.১৫ কিলোমিটার যার জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি ৪৬ লক্ষ টাকা ।মঙ্গলবার জেলাস্তরীয় অনুষ্ঠানের মাধ্যমে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের শালুকগেড়িয়া গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা গুলির শিলান্যাস করা হবে । এছাড়াও ৮টি ব্লকে ব্লকস্তরীয় অনুষ্ঠান এবং ৭৯টি গ্রাম পঞ্চায়েতে পথশ্রী রাস্তার শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । জেলাশাসক আরও জানিয়েছেন, “রাস্তা গুলির ওয়াক অর্ডার হয়ে গিয়েছে তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করা হবে”।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago