ঝাড়গ্রামে জাতীয় লোক আদালতের মাধ্যমে উদ্ধার হল প্রায় ৪৪ লক্ষ টাকা

ঝাড়গ্রাম : শনিবার ঝাড়গ্রামে জাতীয় লোক আদালতের মাধ্যমে ৫১০টি মামলার নিষ্পত্তির পাশাপাশি উদ্ধার হল ৪৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় এদিন ঝাড়গ্রাম জেলা আদালত চত্বরে জাতীয় লোক আদালতের মোট সাতটি ব্রেঞ্চ বসেছিল। সকাল সাড়ে দশটায় জাতীয় লোক আদালতের শুভ সূচনা করেন ঝাড়গ্রামে জেলা ও দায়রা বিচারক সুতনুকা নাগ। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুনীলকুমার শর্মা বলেন,‘জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশ মত এদিন ঝাড়গ্রাম জেলায় জাতীয় লোক আদালতের সাতটি ব্রেঞ্চের মাধ্যমে মোট ৫১০টি মামলার নিষ্পত্তি হয়েছে। মামলা গুলির মধ্যে ব্যাঙ্কের ঋণ খেলাপি, কোর্টের বকেয়া অনাদায়ী ঋণ সংক্রান্ত, বিদ্যুৎ দপ্তরের বকেয়া সহ মোট ৪৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা এদিন উদ্ধার করা সম্ভব হয়েছে। উভয় পক্ষের মধ্যে আজকে অনেক বেশি সাড়া পেয়েছি। আশা করছি ভবিষ্যতে অনেক বেশি মামলা নিষ্পত্তি করা যাবে এবং কোর্টের ভার কমানো যাবে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago