ঝাড়গ্রামের ‘সবুজ প্রাণে’র উদ্যোগে বিনা পয়সার মেলা হল জামবনিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের ‘সবুজ প্রাণে’র উদ্যোগে বিনা পয়সার মেলা হল জামবনিতে। আসন্ন বড়দিন ও পৌষপার্বণ উপলক্ষে রবিবার জামবনি ব্লকের দুঃস্থ মানুষজনের হাতে নানা জিনিসপত্র তুলে দিল ‘সবুজ প্রাণ’ স্বেচ্ছাসেবী সংস্থা। সেই উপলক্ষে এদিন জামবনির ভাতুরে মেলার আয়োজন করেছিল। এদিন ভাতুর ও কেন্দডাংরি গ্রামের দরিদ্র ও দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যের মেলার জিনিসের মধ্যে ছিল শীতের পোশাকের মধ্যে সোয়েটার, কম্বল, শাল, শাড়ি। আর খাওয়ার জিনিসের মধ্যে ছিল কেক, বিস্কুট। হেঁসেলের জিনিস হিসেবে ছিল সোয়াবিনের প্যাকেট, তেল। আর প্রসাধনী সামগ্রী হিসেবে ছিল সাবান, ক্রিম, আলতা, সিঁদুর। এছাড়াও খুদে পড়ুয়াদের জন্য ছিল খাতা ও পেনসিল। সবুজ প্রাণের সম্পাদিকা তনুকা সেনগুপ্ত বলেন,‘এদিনের মেলা থেকে ১০০০ জন মানুষ বিনা পয়সায় জিনিস সংগ্রহ করেছেন। এছাড়াও আমাদের সংস্থার সদস্য কালীপ্রসাদ রায় ৪টি ক্লাবের হাতে নিজে ৪টি ফুটবল উপহার হিসেবে তুলে দিয়েছেন। আর সর্বোপরি অসহায় মানুষ গুলির মুখে হাসি ফোটাতে পেরে আমরাও খুব খুশি!’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

18 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago