ঝাড়গ্রামের মণ্ডপ সাফাই অভিযানে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের মণ্ডপ সাফাই অভিযানে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বিগত বেশ কয়েক বছরের মত এবছরও দুর্গাপুজো পরবর্তী সাফাই অভিযান শুরু করল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার সকালে সোসাইটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলার স্টেশনপাড়ার সংঘমিত্র ব্যায়াম সমিতির পূজা মন্ডপের প্রাঙ্গণ এলাকায় ঘন্টা দুয়েক সাফাই অভিযান চালানো হয়। পরিস্কার করা হয় মন্ডপ প্রাঙ্গণে পড়ে থাকা প্লাস্টিক,থার্মোকল, আইসক্রিমের কৌটো সহ অন্যান্য আবর্জনা। কুইজ কেন্দ্রের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংঘমিত্র ব্যায়াম সমিতির পূজা কমিটির কর্মকর্তাগণ। পাশাপাশি এদিন সবুজায়নের বার্তা দিতে মন্ডপ চত্বরের এক পাশে চারাগাছ রোপণ করা হয়। পাশাপাশি মাইকে প্লাস্টিক,থার্মোকল দূষণের কুফল এবং জল সংরক্ষণ বিষয়ে প্রচার চালানো হয়।এই কর্মসূচিতে কুইজ কেন্দ্রের দশ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ জানা, স্নেহাশীষ চৌধুরী প্রমুখ। পূজা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন অসীম নন্দী, প্রদীপ দে,মিলন ঠাকুর,নন্দন ঠাকুর, বিপ্লব মিদ্যা, অশোক গড়াই,সনু মিশ্রা, প্রবীর রায়,অজয় শর্মা প্রমুখ। কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কর্মকার, শবরী বসু, সুদীপ কুমার খাঁড়া,সৌনক সাহু, নরসিংহ দাস প্রমুখ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago