ঝাড়গ্রামের চারটি বিধানসভায় নজরদারির জন্য ১৬টি ফ্লাইং স্কোয়াড গাড়ির সূচনা করলেন নির্বাচনী আধিকারিক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম বিধানসভার চারটি বিধানসভা কেন্দ্রের উপর নজর রাখার উদ্দেশ্যেই ১৬টি ফ্লাইং স্কোয়াড গাড়ির সূচনা করলেন ঝাড়গ্রাম জেলার নির্বাচন আধিকারিক আয়েশা রানি এ। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়, ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ গোস্বামী সহ জেলার আধিকারিকগণ। ৪টি বিধানসভা কেন্দ্রে নজর রাখার উদ্দেশ্যেই এই ফ্লাইং স্কোয়াডের গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে এবং বিভিন্ন জায়গায় চেকিং করবে। গত শুক্রবার সন্ধ্যায় বিধানসভা নির্বাচনের দিন ঠিক হওয়ার ঠিক দুদিন পরে এই স্কোয়াডের গাড়ির সূচনা করলেন। আজ ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয় থেমে সবুজ পতাকা নেড়ে এই ১৬টি ফ্লাইং স্কোয়াডের গাড়ির সূচনা হয়। জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই ১৬টি ফ্লাইং স্কোয়াডের গাড়ি নজর রাখবে বিভিন্ন কার্যকলাপের উপর।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago