ঝাড়গ্রামের ওষুধ বিক্রেতা চন্দন দে রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন জেলাশাসকের হাতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের ওষুধ বিক্রেতা চন্দন দে রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন জেলাশাসকের আয়েশা রানি এ-র হাতে। মঙ্গলবার বিকেলে জেলাশাসকের অফিসে গিয়ে সেই চেক তুলে দেন বাষট্টি বছরের চন্দন দে। করোনা মোকাবিলার জন্য ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত সবচেয়ে বেশি পরিমানে টাকা প্রদান করলেন ঝাড়গ্রাম জেলা থেকে। ঝড়গ্রাম শহরের হাসপাতাল মোড়ের কাছে তাঁর বাড়ি। পেশায় তিনি ওষুধ বিক্রেতা। এদিন চেক জেলাশাসকের হাতে তুলে দেওয়ার পর চন্দন দে বলেন,‘করোনা মহামারিতে রাজ্যের সাধারণ মানুষের অবস্থা এখন দুর্বিসহ। আমার বয়স যা তাতে মাঠে নেমে সাধারণ মানুষের জন্য আমি কিছু করতে পারব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি যে ত্রাণ তহবিল গঠন করেছেন সেখানেই আমি আমার সামর্থ্য মত ২ লক্ষ টাকার চেক জেলাশাসকের হাতে এদিন তুলে দিয়েছি। জনগনের কাজে সেই টাকা লাগবে এতেই আমি আনন্দিত!’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago