
ঝড়ো হাওয়ায় গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার হাই রোড সংলগ্ন এলাকায়। জানা যায় কৃষ্ণনগর বিডিও অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই থাকতেন রবীন্দ্রনাথ প্রামানিক নামে এক ব্যক্তি। বয়স আনুমানিক 55 বছর। পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। দীর্ঘদিন প্রাণিসম্পদ দপ্তর এর কাজ করেছেন। তবে গান বাজনার সঙ্গেও যুক্ত ছিল সে। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান করেছে। গতকাল কৃষ্ণনগরে একটি অনুষ্ঠান ছিল। কিন্তু বিকেল থেকে আবহাওয়ার রং পাল্টায়। মেঘাচ্ছন্ন হয়ে ওঠে আকাশ। ঝড়ো হাওয়া শুরু হয়। এলাকাবাসীরা বারবার তাকে অনুষ্ঠানে যেতে মানা করেছিলেন। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি। বাইপাস এলাকায় দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন ঝড়ো হাওয়ার দাপটে একটি গাছ হঠাৎ তার ওপর পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি এলাকাবাসী ওই ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…