Breaking
10 Mar 2026, Tue

জ্বলন্ত কয়লার উপর খালি পায়ে হেঁটে দোল পালন করাই সুরাটের এই গ্রামের রেওয়াজ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বসন্তের আগমনকে সূচিত করতে সারা বিশ্বে এভাবে হয়ত আর কোনওখানে এমন ভাবে পালিত হয় না দোল উত্‍সব। আবির রঙ আর ভাঙ- সব মিলিয়ে বসন্তের নেশার গন্ধ যে কী ভারতীয়রা তা ভালোই জানেন। এই দেশে বসন্তের আগমন ক্যালেন্ডারে নয়, বরং দোলেই নির্ধারিত হয়। দেশের এক এক প্রান্তে এক এক ভাবে পালিত হয় দোল উৎসব। যেমন গুজরাটের সুরাটে এই বিশেষ গ্রামটির কথাই ধরা যাক! দোলের আগে দিন, অর্থাৎ হোলিকা দহনের রাতে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটেন সাধারণ মানুষ। বুধবার রাতে হোলি বা দোলের প্রাক্কালে সুরাটের এই সরস গ্রামের (Saras village in Surat) বাসিন্দারা হোলিকার আগুনে খালি পায়ে হাঁটলেন (walked barefoot on the hot coals)। গরম কয়লার উপর খালি পায়ে হেঁটে, পবিত্র আগুনে চরণ স্পর্শ করালেন সাধারণ মানুষ।

Developed by