জ্বরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর হল জলপাইগুড়ি সদর হাসপাতালে

জেএনএফ ওয়েব ডেস্ক :-জ্বরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর হল জলপাইগুড়ি সদর হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি,ওই শিশুকে গুরুতর অবস্থায় গতকাল হাসপাতালের শিশু বিভাগে নিয়ে আসে পরিবার। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শিশুর নাম কাবেরী রায়, বয়স ছয় বছর। বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে। এদিন মৃত শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের তরফ থেকে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত শিশু শারীরিক অবস্থা খারাপ ছিল। জ্বর ও নিমোনিয়া আক্রান্ত ছিল।এই মুহূর্তে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে ১০২ জন চিকিৎসাধীন রয়েছেন। বেশিরভাগ শিশুর জ্বর অনান্য উপসর্গ রয়েছে। করোনা তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে দাবি স্বাস্থ্য দফতরের। যদিও চিকিৎসাধীন থাকা শিশুদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও শিশুদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে কলকাতায়। স্বাস্থ্য দফতরের অনুমান ডেঙ্গি, চিকেন গুনিয়া ও জাপানি এনসেফেলাটিস উড়িয়ে দিচ্ছেন না। জানা গিয়েছে, আরও তিনজন শিশুর শারীরিক অবস্থা খারাপ হয়েছে। চিকিৎসা চলছে। তবে স্বাস্থ্য দফতর পক্ষ পরিস্কার করে জানানো হয়নি মৃত্যুর কারণ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago