জেল হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ নাকাশিপাড়া ব্লকের প্রাক্তন প্রধান রাম চন্দ্র সরকার

জেএনএফ ওয়েব ডেস্ক :- কৃষ্ণনগর জেল হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ নাকাশিপাড়া ব্লকের প্রাক্তন প্রধান রাম চন্দ্র সরকার। তিনি দীর্ঘ ২৫ বছর ধরেই পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলেন বিজেপির তরফ থেকে। রাম চন্দ্র সরকার বিগত পাঁচ বছর ওই পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। রাজ্যে শাসক দল আবার ক্ষমতায় আসার পর থেকে নোংরা রাজনীতি করে প্রাক্তন পঞ্চায়েত প্রধান রামচন্দ্র সরকার কে আইনি জটিলতায় ফাঁসিয়ে দেয় এমনটাই অভিযোগ রামচন্দ্র বাবুর পরিবারের তরফ থেকে। রামচন্দ্র বাবুর মেয়ের বক্তব্য আমার বাবা এখনো পর্যন্ত টিনের বাড়িতেই বাস করেন। দাদার বিবাহ দিয়েছিলেন জমি বিক্রি করে। আমার দাদারা ব্যবসা করেন ব্যাংকের ঋণ নিয়ে। সে জায়গায় এই কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ পুরোটাই মিথ্যা। শাসক দল তৃণমূল ষড়যন্ত্র করেই আমার বাবা কে ফাঁসিয়েছে। গত ৪১ দিন ধরে তিনি কৃষ্ণনগর জেল হেফাজতে আছেন। এর আগেও তিনি দুবার অসুস্থ হয়ে পড়েছিলেন তবুও জেল কর্তৃপক্ষ আমাদেরকে কিছু জানায়নি। পুনরায় আর যখন নতুন করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তখনই জানানো হয়। এখন রামচন্দ্র বাবুর অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বিজেপি নেতা মহাদেব সরকার জানান রাম চন্দ্র সরকার একজন লড়াকু নেতা আমরা ও আমাদের দল তার পাশেই আছে। তিনি দীর্ঘ 25 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস কে পরাজিত করেছেন। তিনি বিগত কুড়ি বছর ধরে পঞ্চায়েতে সদস্য ছিলেন এবং পাঁচ বছর পঞ্চায়েত প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। রাজনীতি পেক্ষাপটে যখন তৃণমূল কোনমতেই রামচন্দ্র সরকারকে হারাতে পারেনি তাই ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। রামচন্দ্র বাবুর অসুস্থতার পিছনে রয়েছে কারা দপ্তরের গাফিলতি । রামচন্দ্র সরকার অসুস্থ জানা সত্ত্বেও কোনরকম ওষুধ ও চিকিৎসা তাকে দেওয়া হতো না। এখন যখন অবস্থার অবনতি হয়েছে তখন হসপিটাল এর তরফ থেকে রেফার করা হচ্ছে কল্যাণী হসপিটালে। এছাড়াও মহাদেব সরকার জানান যদি রামচন্দ্র সরকারের কিছু হয় তাহলে আমরা কাউকে ছাড়বো না। কারা দপ্তরের বিরুদ্ধে আইনি লড়াই লড়বো। আগামী দিন রামচন্দ্র সরকারের এই আইনি লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির সকল কর্মী নেতৃবর্গ রামচন্দ্র বাবুর পাশেই আছে। মহামান্য আদালতে ন্যায় বিচার পাবেন বলেও তিনি জানালেন।।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago