
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- জেলায় অপরাধ রুখতে এবার জাল সিম আটক অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মেদিনীপুর কোতওয়ালী থানা বিশেষ সুত্রে খবর পেয়ে জাল সিম আটক অভিযানে নেমে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া থেকে ৩টি সক্রিয় ও ২৫ টি নন এক্টিভ সিম ও ১টি মোবাইল ফোন এবং বেশকিছু জনের পরিচয়পত্রের জেরক্স কপি বাজেয়াপ্ত করলো পুলিশ। একই সাথে বাণ্টি চৌধুরী নামে এক জাল সিম বিক্রেতাকে গ্রেপ্তার করলো কোতওয়ালী পুলিশ।
আজ এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পুলিশ সুপার জানান, বিভিন্ন ধরনের অপরাধে এই ধরনের ভুয়ো সিম কার্ড ব্যবহার হয় এবং এগুলো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। এই ক্ষেত্রে সিম কার্ড বিক্রেতারা এক ব্যক্তির পরিচয়পত্রের ভিত্তিতে একাধিক সিম কার্ড সক্রিয় করে ফেলে এবং সেই সক্রিয় সিমকার্ড চড়া দামে অন্য কাউকে বিক্রি করে।
পুলিশ সুপার বলেন, এই ধরনের সিম শুধু জেলা নয় আন্তর্জাতিক স্তরেও অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। তাই জেলা পুলিশ ভুয়ো সিম কার্ড বাজেয়াপ্ত করার অভিযান ধারাবাহিক ভাবে চালিয়ে যাবে। যাতে পশ্চিম মেদিনীপুর জেলায় একটিও ভুয়ো সিম কার্ড কেউ যেন বিক্রি না করতে পারে, সেই চেষ্টাই করবে জেলা পুলিশ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন IC কোতওয়ালী পার্থপ্রতীম পাল সহ অন্যান্য পুলিশ কর্তারা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…