জেএনএফ ওয়েব ডেস্ক : সদ্যজাত জীবিত শিশুকে মৃত বলে জানানোর অভিযোগ তুলে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখাল তাঁর আত্মীয়স্বজনরা। আজ দুপুরে ওই বিক্ষোভকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে বিক্ষোভ সামাল দেয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার ২ নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী এলাকার বসিন্দা রাজু হাজরা তাঁর স্ত্রী বীথিকা হাজরার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করায়। গতকাল ভর্তি হওয়ার পরে একটি মৃত সন্তান প্রসব করে বলে রাজু হাজরাকে মেডিক্যাল কলেজ থেকে জানানো হয়। কিন্তু এদিন সকালে হাসপাতাল থেকে ওই শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে সৎকার করতে গেলে আচমকা শিশুটি নরে ওঠে বলে রাজু হাজরার পরিবারের পক্ষ থেকে দাবিও করা হয়। শুধু তাই নয়, শিশুটি কান্নাও করে ছিল দাবি পরিবারের। মোবাইলে একটি ভিডিও করে নিয়ে এসেছিলেন ওই প্রসূতির পরিবার।অন্যদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গতকাল ওই প্রসূতি যে সন্তান প্রসব করেছিলেন, তা পূর্ণ বয়স্ক নয়। ফলে সেটাকে ভ্রূণ বললেও ভুল বলা হবে না। শিশুটি মৃত অবস্থায় জন্ম নেয়। তা ওই প্রসূতির পরিবারকে দেখানো হয়েছে। তাঁরা দেখার পর স্বাক্ষর করে দিয়েছে। আজ আচমকাই একটি ভিডিও তুলে এনে ওই শিশুটিকে ভর্তি করায়, কিন্তু চিকিৎসকরা দেখার পর জানিয়ে দেন সেটি মৃত। এখন ওই পরিবার শিশুটিকে নিতে চাইছে না। তাই আইন অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ সেটাই করা হবে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…