জিততে গেলে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে তৃণমূলের সুফল ও বিজেপির কুফল : মানস ভুঁইয়া

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- জিততে গেলে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে তৃণমূলের সুফল ও বিজেপির কুফল, ভোট প্রচারের আগে দলীয় কর্মীদের ঠিক এই নির্দেশ দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। শনিবার মেদিনীপুর শহরে বিধাননগরে লোকসভা নির্বাচনের ভোট প্রচারে কি রণনীতি হবে তা বেঁধে দিতে দলীয় কর্মীদের নির্দেশ দেন তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে দলের মেদিনীপুর, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। দলীয় বিধায়ক থেকে জেলা সভাপতি অজিত মাইতি সবার গলাতেই শোনা যায় বিজেপি বিরোধী কটাক্ষের সুর। মেদিনীপুর কেন্দ্রের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মানুষ ভূঁইয়ার কর্মীদের উদ্দেশ্যে বলেন, এই নির্বাচন মেদিনীপুর রক্ষার নয় এই নির্বাচন ভারত রক্ষার । মাসুদ আজহার প্রসঙ্গ থেকে সাম্প্রতিককালে ঘটে যাওয়া পুলওয়ামা জঙ্গিহানা সব ঘটনাই যে মানুষের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে তারও নির্দেশ দেয়া হয় তৃণমূলের জেলা নেতাদের পক্ষ থেকে। মানষ ভূঁইয়ার দাবি বিজেপি যেখানে প্রার্থী খুঁজে পাচ্ছে না সেখানে প্রশ্ন উঠে কোথা থেকে ! মানস ভুঁইয়া দীর্ঘদিন বিধানসভায় বিধায়ক হিসেবে থাকল লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য তার প্রার্থী হওয়া। এ প্রসঙ্গে তাঁর দাবি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জোর করে তাকে একসময় ঘাটাল লোকসভায় দাঁড় করিয়েছিল কিন্তু সে সময় তিনি প্রস্তুত ছিলেন না, তবে এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা। তাই জয়ে সম্পূর্ণ আশাবাদী তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী| আজকের এই প্রচার অনুষ্ঠানে প্রার্থী কে নিয়ে হাজির ছিলেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র , জেলা সভাপতি অজিত মাইতি ,জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা ,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রমা প্রসাদ গিরি প্রমুখ |

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

3 days ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

3 days ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

3 days ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 months ago