জাল দলিল করে সরকারি জমি বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

জেএনএফ,ঝাড়গ্রাম:
জাল দলিল করে সরকারি জমি বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় পাল। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায়।
সঞ্জয়ের বিরুদ্ধে গতকাল শুক্রবার লিখিত অভিযোগ করেন বাঁকুড়া জেলার বারিকুলের বাসিন্দা শম্ভু মণ্ডল। ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগে শম্ভু জানিয়েছেন,‘ঝাড়গ্রামে জমি কেনার জন্য সঞ্জয় পালকে অগ্রিম টাকা দিয়েছিলাম। এরপর গত ১০ জুলাই রাতে সঞ্জয় আমাকে দেখা করতে বলেন। তারপর আমাকে একটি জমি দেখাতে নিয়ে যায়। শহরের রামকৃষ্ণ মিশনের পাশে ফাঁকা একটি জায়গা দেখায়। ওই জমিটি তার বলে দাবি করেন। এমনকি আমার নামে রেজিস্ট্রি করে দলিল ও প্রয়োজনীয় নথি বের করে দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। ও জানায় ওর সাথে এমন লোকদের যোগাযোগ রয়েছে যারা অফিসিয়ার স্ট্যাম্প এবং সিল দিয়ে কাগজপত্র প্রস্তুত করতে পারে। তারপর সেখানে পাশে একটি সরকারি নোটিশ বোর্ডে লেখা জায়গাটি সরকারি। তখনও সঞ্জয় বলে আসল নথি সব করে দেওয়া হবে।’ বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে শম্ভুর। তারপর ঝাড়গ্রাম থানায় সঞ্জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা রুজু করে। তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতেই সঞ্জয়কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।
শনিবার ধৃতকে ঝাড়গ্রামের সিজেএম বিচারকের এজলাসে তোলা হয়। মামলার তদন্তকারী অফিসার ঘটনার পেছনে কারা কারা জড়িত তা জানার জন্য আদালতে ১২ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। বিচারক জামিন খারিজ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী সায়ক ভদ্র বলেন,‘আমার মক্কেলকে নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে।’

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

8 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

12 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago