জামবনি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সই ‘জাল’ করার অভিযোগ উঠল তৃণমূলের ক্ষমতাধীন প্রধানের স্বামী ও তাঁর ননদের বিরুদ্ধে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সই ‘জাল’ করার অভিযোগ উঠল চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ক্ষমতাধীন প্রধানের স্বামী ও তাঁর ননদের বিরুদ্ধে। আর এহেন অভিযোগ করেছেন খোদ ওই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সহ চার পঞ্চায়েত সদস্য। উপ-প্রধান যূথিকা মাহাতো, সদস্যা পারুল ধলরা অভিযোগ পত্রে জানিয়েছেন,‘প্রধান প্রতিমা দত্তের স্বামী রঞ্জন দত্ত ও মণিমালা সিংহ দত্ত দু’জনের ধান জমিতে সেচের নলকূপ তৈরির জন্য ঝাড়গ্রামের সহকারী বাস্তুকার(কৃষি সেচ) দপ্তরে লিখিত আবেদন করেছেন। সেচ দপ্তরের নিয়ম অনুযায়ী স্থানীয় প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও-র স্বাক্ষর লাগে ‘নো-অবজেকশন’ সার্টিফিকেটে। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি পুতুল শীট ও বিডিও সৈকত দে-র স্বাক্ষর জাল করা হয়েছে।’ যদিও এ বিষয়ে একাধিক বার চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রঞ্জন দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। গত শুক্রবার জামবনির বিডিও-র কাছে এহেন অভিযোগ জমা পড়ার পর নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন থেকে স্থানীয় তৃণমূলের নেতারা। জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতি পুতুল শীট বলেন,‘আমি এরকম কোন কাগজে সই করেছি বলে মনে পড়ছে না।’ জামবনির বিডিও সৈকত দে বলেন,‘অভিযোগ আসার পরই বিষয়টি আমি সেচ দপ্তর থেকে ওই আবেদনের কাগজ চেয়ে পাঠিয়েছি। তা দেখলেই বুঝতে পারব আমার সই জাল করা হয়েছে কিনা। তারপরই পরবর্তী কি ব্যবস্থা নেওয়া হবে তা পরে আপনাদের জানিয়ে দেব।’

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

19 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

22 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago