জামবনি ব্লকের বাঘুয়া শিশু শিক্ষা কেন্দ্র ৩ বছর ধরে পড়ে রয়েছে অকেজো সাবমার্সিবল পাম্প

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনি ব্লকের বাঘুয়া শিশু শিক্ষা কেন্দ্র ৩ বছর ধরে পড়ে রয়েছে অকেজো সাবমার্সিবল পাম্প। ওই শিশু শিক্ষা কেন্দ্রে ২৩ জন খুদে পড়ুয়া পড়াশুনা করে। দেওয়া হয় মিড ডে মিল। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে তৈরি করা হয়ে ছিল সাবমার্সিবল পাম্পটি। কিন্তু সেই সাবমার্সিবল পাম্পটি অকেজো হয়ে পড়ে আছে ৩ বছর ধরে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি পাম্পটি সারাইয়ের জন্য। স্থানীয় মানুষজন থেকে শুরু করে রান্না কর্মী এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও বিষয়টি প্রশাসনকে জানালেও কোন কাজ হয়নি। শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বলেন,’ওই সাবমার্সিবল পাম্পটি তাড়াতাড়ি সারাই করে দিলে খুদে পড়ুয়াদের জলের সমস্যা দূর হবে।’ তাছাড়াও মিড ডে মিল রান্না করার জন্য দীর্ঘ এক কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয় মিড-ডে-মিল রান্নাকারীদের। সেই অসুবিধাও দূর হবে বলে আশা সকলের।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

6 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

6 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

7 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

1 week ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

1 week ago