জাতীয় পতাকায় মুড়ে জওয়ান পিন্টু রায়ের দেহ পৌঁছালো বাড়িতে

গ্রামে ফিরলো দেশের সুরক্ষায় নিয়োজিত পিন্টু রায়, তবে জাতীয় পতাকায় মুড়ে কফিন বন্দি হয়ে, শোকের ছায়া জলপাইগুড়ির রথ খোলা এলাকায়সিকিমে‌র চিন সীমান্তে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন জলপাইগুড়ি‌র এক সেনাকর্মী। মৃত ওই সেনা জ‌ওয়ানের নাম পিন্টু রায়। জলপাইগুড়ি সদর ব্লকের দেবনগর সংলগ্ন রথখোলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি।২০০৮ সাল থেকে ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কর্মরত ছিলেন ৩৫ বছরের পিন্টু। তবে কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানতে পারেননি পরিবারের সদস্যরা। প্রতিবেশী প্রাক্তন সেনাবাহিনী‌র কর্মী মৃত‍্যুঞ্জয় কর বলেন, গত এক বছর ধরে ছুটি পায়নি পিন্টু। ছুটি নিয়ে রবিবার‌ই তাঁর বাড়িতে আসার কথা ছিল। তার একদিন আগেই তারা জনতে পেরেছেন পিন্টু রায় অসুস্থ হয়ে মারা গিয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকায় মোড়া তাঁর মরদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি‌র বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ মর্যাদা‌য় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এলাকার হাজারো মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। জানা গেছে মৃত পিন্টু রায়ের ছোট ভাই বেঙ্গল পুলিশে কর্মরত রয়েছেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

3 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago