জাতীয় সড়ক অবরোধ করে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য সহ চারজন

ঝাড়গ্রাম: জাতীয় সড়ক অবরোধ করে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য সহ চারজন । জানা গিয়েছে, ঝাড়গ্রাম থানার অন্তর্গত বাঁকশোল এলাকার রবিবার বিকেল সাড়ে পাঁচটার সময় ৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি বড় লরি আলু বস্তা বোঝায় একটি বাইককে ধাক্কা মারে । যার জেরে বাইকের কিছু অংশ ভেঙে যায় । তারপরই শুরু হয় তুমুল গন্ডগোল । অভিযোগ, এই ঘটনার জেরে গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় । তারপর কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়ক বাঁকশোল গ্রামের মোড়ে অবরোধ করে স্থানীয় বহু গ্রামবাসী । অবরোধের জেরে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে বহু দূর পাল্লার পণ্যবাহী লরি । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা । ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলে পুলিশ । আবরোধ তুলতে বলার জন্য পুলিশকে মারধর এবং ইট , পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ । এই ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করে ৬ নম্বর জাতীয় সড়কে । এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে বাঁকশোল গ্রামের বাসিন্দা মিলন খিলাড়ি এবং খয়েরবনি গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মাহাতো ,ঝন্টু মাহাতো , আনন্দময় মাহাতোকে গ্রেফতার করে পুলিশ । জানা গিয়েছে, আনন্দময় মাহাতো বিজেপির দখলে থাকা পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরবনি সংসদের বিজেপির পঞ্চায়েত । ঝাড়গ্রাম থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে 143,283,332,353,325,307,34 এবং 9,WBMPO , 8B জাতীয় সড়ক অবরোধ এই ধারায় মামলা রুজু করে সোমবার ঝাড়গ্রাম আদালতে পেশ করে ।সরকারি আইনজীবী অনিল মন্ডল বলেন, “ঘটনার তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন” ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago