জলে ডুবলো আনন্দপল্লী, স্থানীয় বাসিন্দাদেরই নালা কেটে জল বার করতে বললেন পৌরসভার আধিকারিক, এলাকায় ক্ষোভ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: কথা রাখলেন না পৌরসভার এক্সিকিউটিভ অফিসার। কিছুদিন আগেই ভারী বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী এলাকা জলে ডুবে গিয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, ভারী বৃষ্টি হলেই নিকাশি নালা উপচিয়ে ডুবে যায় এলাকার রাস্তাঘাট। রাস্তা জলে ডুবে যাওয়ায় হাঁটাচলায় সমস্যা হয়। এলাকায় গরিব মানুষের বাস। বেশী বৃষ্টি হলেই মাটির বাড়িতেও জল ঢুকে যায়। বৃষ্টিতে সোমবার গভীর রাতে জল জমে গেল আনন্দপল্লীতে। মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেল, রাস্তায় জল জমে রয়েছে। বাসিন্দাদের বাড়ির ভিতরেও জল। বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা এক্সিকিউটিভ অফিসারকে ফোন করে সমস্যার কথা জানান। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার ওই আধিকারিক বাসিন্দাদের বলেন, তোমরা নালা কেটে জলটা বের করে দাও। বাসিন্দাদের প্রশ্ন, তাহলে পৌরসভা আছে কি করতে?

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago