জলমগ্ন এলাকা ,প্রতিবাদ বিক্ষোভে পথ অবরোধপ্রতিবাদ বিক্ষোভে পথ অবরোধ

জেএনএফ ওয়েব ডেস্ক:- জলমগ্ন এলাকা। জলমগ্ন বাড়ি ঘর। আর তার জেরেই প্রতিবাদ বিক্ষোভে পথ অবরোধ। জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায় প্রায় ৫০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে লাগাতার বৃষ্টির ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরই প্রতিবাদে সেনপাড়া রাস্তাটি স্থানীয় বাসিন্দারা বন্ধ করে দেন শনিবার সকালে। তাদের অভিযোগ, পুরসভাকে একাধিকবার জানানো হলেও জল নিকাশির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত সমাধান না হলে এভাবেই বিক্ষোভ-অবরোধ করবেন তারা বলে হুঁশিয়ারি দিয়েছেন। বাসিন্দারা বলেন, ঘরের মধ্যে শিশুরা রয়েছে। সাপ ঢুকে যাচ্ছে অনবরত। বিক্ষোভের পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জলপাইগুড়ি পুরসভা। পুর কর্তৃপক্ষের উদ্যোগে এদিনই ড্রেন পরিস্কার করার ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি পুর প্রতিনিধিও এলাকা ভিজিট করেন। এ বিষয়ে পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন, জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের ওই এলাকায় নিয়ম মেনে অনেকেই বাড়ি ঘর করেন নি। ফলে নিকাশির ক্ষেত্রেও কিছু সমস্যা হয় পুরসভার। লাগাতার বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে এবং তা দ্রুত গতিতে সরানোর ব্যবস্থা গ্রহণ করছে পুরসভা বলে জানান তিনি। পাশাপাশি অবরোধমুক্ত হয়েছে রাস্তা বলে জানান সন্দীপবাবু।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago