জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পুরাতন বাজারের জেলা পরিষদের তৈরি করা মার্কেট কমপ্লেক্সর দোকান বন্টনের পদ্ধতি সরলিকরণের দাবি !

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পুরাতন বাজারের জেলা পরিষদের তৈরি করা মার্কেট কমপ্লেক্সর দোকান বন্টনের পদ্ধতি সরলিকরণের দাবি তুলে জেলা পরিষদ ঘেরাও করল ব্যবসায়ী ও শাসক দলের নেতা বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জেলা পরিষদের প্রচুর মানুষ জমায়েত হয়েছেন। এক প্রকার চাপে পরে জেলা পরিষদ সিদ্ধান্ত বদল করা হল।
তৃনমূল পরিচালিত জেলাপরিষদ নির্মিত মার্কেট কমপ্লেক্সের ঘর বন্টনের পদ্ধতি বদল করতে হবে। এই দাবি তুলে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন ক্লাবের সদস্যরা জেলাপরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ ও সহকারি সভাধিপতি দুলাল দেবনাথকে ঘেরাও করল। ব্যবসায়ী সমিতি ও ক্লাব কর্তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাড়িয়েছেন ময়নাগুড়ির তৃনমূল নেতারা। ময়নাগুড়ির পুরাতন বাজারের মাছ বাজারের জমি জেলা পরিষদের। সেই জমিতে ১৪টি দোকান ঘর তৈরি করা হয়েছে। কিন্তু দোকান বন্টনের সিদ্ধান্ত জেলা পরিষদের পক্ষ থেকে নেওয়া হয় নিলামের আদলে। সঙ্গে জিএসটি, ইনকাম ট্যাক্সের ফাইল থাকতে হবে আবেদনকারীদের। সাধারণ মানুষের পক্ষে আবেদন করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে জেলা পরিষদ ঘেরাও করলেন সকলে। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুমিত সাহা বলেন, “যাদের টাকা আছে তারাই দোকান পাবে। আমরা চাই লটারির মাধ্যমে দোকান বন্টন করা হোক।”
ময়নাগুড়ি তৃণমূলে নেতা মনোজ রায় বলেন,” ঘেরাও করার বিষয় নেই। জেলা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে দোকান ঘর বন্টন নিয়ে তা বদল করার দাবি তোলা হয়েছে। পরিষদ মেনে নিয়েছেন।” জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ বলেন,” ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে সিদ্ধান্ত বদল করা হল। নতুন করে বৈঠক করে দোকান ঘর লটারির মাধ্যমে করা যায় কিনা আলোচনা করা হবে।”

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago