জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বড় সাফল্য!

জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বড় সাফল্য। চুরি হওয়া সোনা, স্কূটি, টিভি, ক্যামেরা উদ্ধার করল পুলিশ। গ্রেফতার মোট চারজন। পুলিশ জানায় দুষ্কৃতীরা সোনার গয়না গলিয়ে ফেলেছিল। প্রায় ৫০ গ্রাম সোনা পাওয়া গিয়েছে অভিযুক্তদের কাছ থেকে। পুলিশ জানায়, কলকাতার বাসিন্দা অভিজিৎ নন্দন সরকারি চাকরি করেন। কর্মসুত্রে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ায় থাকেন। কলকাতার বাড়িতে গিয়েছিলেন তিনি। ৩ জুলাই বাড়ি জলপাইগুড়ি ফিরে আসেন সেই সময় তিনি দেখেন ঘরের একাধিক জিনিস চুরি হয়েছে। পুলিশ তদন্তে নেমে প্রথমে শহরের রবি পাল, চঞ্চল রায় নামে দুজনকে গ্রেফতার করে। এরপর তাদের কাছ থেকে পাওয়া যায় চুরি হওয়া গলিয়ে দেওয়া ৫০ গ্রাম সোনা, একটি স্কুটি, ক্যামেরা ও একটি টিভি। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে রাজীব পাল, রাজীব দাস নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ৷ তাদের কাছ থেকে চুরি হওয়া সামগ্রী পাওয়া যায় সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এদিন তিনি কোতোয়ালি থানার সাংবাদিক বৈঠক করেন। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ধালি, ডিএসিপি সদর সমীর পাল, আই সি অর্ঘ্য সরকার ছিলেন।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

2 hours ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

7 hours ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

7 hours ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago