জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে ও এক বেসরকারি সংস্থার সহযোগিতার মহিলা পুলিশ ব্যারাক ও সিভিক ভলান্টিয়ারদের অফিস উদ্বোধন

জলপাইগুড়ি ঃ- জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে ও এক বেসরকারি সংস্থার সহযোগিতার মহিলা পুলিশ ব্যারাক ও সিভিক ভলান্টিয়ারদের অফিস উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সোমবার থানা চত্বরে একটি সিভিক অফিস ও সিভিক ভলান্টিয়ারদের বসার জায়গায় দুটি ঘর উদ্বোধন হয়। অন্যদিকে এতদিন থানায় আসা বহিরাগত মহিলাদের আলাদা শৌচাগার না থাকায় খুবই সমস্যায় পরতে হত মহিলাদের৷ এই প্রথম মহিলাদের সমস্যা সমাধানের জন্য এদিন থানার উদ্যোগে থানা চত্বরে বাইরের মহিলাদের জন্য শৌচাগার তৈরি করা হল। এদিনের ফিটে কেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য আলাদা অফিস ও মহিলা র‍্যারাকের উদ্বোধন করলেন পুলিশ সুপার। পুলিশ সুপারের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ঢালি, ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল, আই সি অর্ঘ্য সরকার।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago