
জলপাইগুড়ির গড়াল বাড়ির শুবচনি গ্রামে জমি বিবাদ কে কেন্দ্র করে উত্তেজনা। দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হয়েছে মহঃ মফিজুদ্দিন নামে এক ব্যক্তির। আহত আরও ছয় জন।আহত রা সকলেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে সকালে মৃত্যুর খবর গ্রামে পৌছতেই উত্তেজনা আরও বেড়ে যায়। অভিযুক্ত পরিবারের সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনা স্থলে বিড়াট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ইতিমধ্যেই দুপক্ষের পাঁচ ১১ গ্রেফতার করেছে পুলিশ।জমি বিবাদকে কেন্দ্র করে একাধিক বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠল। মৃত এক জখম একাধিক। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শুভচনি পাড়ায় রণক্ষেত্র চেহেরা নিল। অভিযোগ, এ দিন সকালে এক দল গ্রামবাসী হামলা করে। মুহূর্তের মধ্যে একাধিক বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনীকে এলাকায় ঢুকতে বাঁধা। যদিও পুলিশের দাবি, রাস্তা ছোট এই কারণে দমকল ঢুকতে পারেনি। ঘটনাস্থলে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে জানালেন ডিএসপি (সদর) সমীর পাল। তিনি বলেন, “দশ বারো জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।” এদিকে এলাকায় গ্রাম ছাড়া অনেক পরিবার। পুলিশ পিকেটিং বসানো হয়েছে। মৃতের নাম মজমুদ্দিন ইসলাম। গতকাল উত্তরবঙ্গ মেডিকেল ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। এদিন মারা যান।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…