
জেএনএফ ওয়েব ডেস্ক :- ঃ- প্রতিদিন জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিভাগে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বেশিরভাগ শিশু ভর্তি হচ্ছে বলে দাবি জেলা হাসপাতালের। বৃহস্পতিবার মোট ১৩১জন শিশু ভর্তি রয়েছে হাসপাতালের শিশু বিভাগে। শিশুদের চিকিৎসা জোরদার করতে ও পিকু (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) পরিকাঠামো তৈরি বলে দাবি। এদিন শিশুদের চিকিৎসা কেমন চলছে তা খতিয়ে দেখলেন
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার গয়ারাম নষ্কর এছাড়া স্বাস্থ্য আধিকারিকরা। শিশুদের পরিজনদের সঙ্গে কথা বললেন তারা। চেয়ারম্যান বলেন,”আগের থেকে শিশুদের শারীরিক অবস্থা অনেকটাই ভাল আছে। নতুন করে ২৪ ঘণ্টায় ১৯জন শিশু ভর্তি হয়েছে। ৮ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় ৪জন শিশুকে।” অন্যদিকে এদিন সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীরা কেমন আছেন তা খোঁজ করতে হাসপাতাল পরিদর্শন করলেন চেয়ারম্যান।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…