জেএনএফ ওয়েব ডেস্ক : রবিবার জলপাইগুড়ির শিকারপুর এর দেবী চৌধুরানীর মন্দির পরিদর্শনে এলেন শিলিগুড়ি পুর করপোরেশনের প্রশাসক প্রধান গৌতম দেব। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যরা। উল্লেখ্য, 2018 সালে এক বিধ্বংসী অগ্নিকান্ডে মন্দিরটি ভস্মীভূত হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন মন্দিরটি যাতে নতুন করে সংস্কার করা হয়, তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন গৌতম দেব। পাশাপাশি বিধায়ক খগেশ্বর রায় বলেন, দ্রুতগতিতে মন্দির সংস্কারের কাজ চলছে।
আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়
জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…
ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…