জলপাইগুড়িতে এলেন রাজ্য তৃণমূল কিসান ক্ষেতমজুর কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়িতে এলেন রাজ্য তৃণমূল কিসান ক্ষেতমজুর কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু। বুধবার উত্তরবঙ্গের চার জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং (সমতল) এর কিষান ক্ষেত মজদুর তৃণমূল কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের পেক্ষাগৃহে সভাটি হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ক্ষেত মজদুর তৃণমূল কমিটি সভাপতি পূর্নেন্দু বসু। সংগঠনকে চাঙ্গা করতে এদিনের সভা বলে জানা গিয়েছে। পূর্নেন্দু বাবু বলেন, আমরা চাই এই সংগঠনে সবাই যেন থাকতে পারেন এবং কাজ করতে পারেন। অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্য কি? তা তুলে ধরা হচ্ছে। ছয় বার পর পর কৃষি কর্ম পুরস্কার পেয়েছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশূতি দিয়েছিলেন ও তিনি তা রেখেওছেন। প্রথমে পাচ হাজার, পরে ছয় হাজার এখন দশ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হচ্ছে। ১৮- ৬০ বছরের মধ্যে কোন কৃষক মারা গেলে দুই লক্ষ টাকা দেওয়া হচ্ছে। কোন রাজ্যে নেই। পাশাপাশি আমাদের দাবি, ভারতবর্ষ বর্তমান কৃষি আইনের বিরুদ্ধে। তিনটে কৃষি আইন বাতিল করতে হবে। নুন্যতম সহায়ক মূল্য শুধু ঘোষণা নয় সংসদে আইন পাশ করতে হবে। কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয়ে সমালোচনা করেন পূর্ণেন্দু বাবু।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago