ভোটের মরসুমে জন্মদিন পালনে উৎসাহ নেই ঝাড়গ্রামবাসীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৪ এপ্রিল দুই পেরিয়ে তিনে পা দিল ঝাড়গ্রাম জেলা। ২০১৭ সালে আজকের দিনে ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠের প্রশাসনিক জনসভা থেকে ঝাড়গ্রাম জেলার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শহরের সেই পথ চলা শুরু। পথ চলতে চলতে আজ দুই বছর পেরিয়ে তিনে পা দিলেও জন্মদিন পালনের তেমন কোন আগ্রহ নেই জেলাবাসীর। আগ্রহ নেই শাসক দলেরও। জন্মের দু’বছরের মধ্যে ঝাড়গ্রাম জেলা পেয়েছে অনেক কিছু। যা অনেক পুরোনো জেলা এখনও পায়নি। তবুও জন্মদিনটুকু পালনেও কোন উৎসাহ বা উদ্দীপনা নেই শহরবাসীর। সদ্যোজাত ঝাড়গ্রাম জেলা পেয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২টি নার্সিং স্কুল, তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল, ৮টি আইটিআই, ৫টি নতুন সরকারি কলেজ, ৪টি ইংরেজি মিডিয়াম উচ্চমাধ্যমিকের নতুন স্কুল, ৮টি কিষাণ মান্ডি, ৮টি কর্মতীর্থ, যাতায়াতের সুবিধার জন্য নয়াগ্রামে জঙ্গলকন্যা সেতু, লালগড়ে আমকলা সেতু, পাপটপুরে ব্রীজ, রাজ্যের একমাত্র শালপাতা গবেষণা ও উৎকর্ষ কেন্দ্র প্রভৃতি। সঙ্গে রয়েছে তো জেলার সব স্কুল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, যা কিনা আর পাঁচটা জেলার থেকে পরিকাঠামোর দিক দিয়ে অনেক বেশি উন্নত। অনেকের মতে,’না চাইতে এতবেশি কিছু মুখ্যমন্ত্রী দিয়েছেন, যার মর্ম বুঝে উঠতে পারেননি জেলাবাসী।’ স্বাভাবিক ভাবেই জন্মদিনটি পালনের আগ্রহ নেই কারোর !

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 day ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago