জন্মদিনে বন্ধুর বাবা বিজেপি নেতার হাতেই নাবালিকা বান্ধবী যৌন নির্যাতনের শিকার হলেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জন্মদিনে বন্ধুর বাবা বিজেপি নেতার হাতেই নাবালিকা বান্ধবী যৌন নির্যাতনের শিকার হল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকায়। নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা চিন্ময় মণ্ডলকে গ্রেফতার করেছে। তিনি বিজেপির এসসি মোর্চার সদ্য প্রাক্তন জেলা সভাপতি। পুলিশে নাবালিকার বাবা অভিযোগ জানিয়েছেন,‘গত সোমবার রাতে বিজেপি নেতা চিন্ময় মণ্ডলের বাড়িতে তার ছেলের জন্মদিন উপলক্ষে আমার মেয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত্রিতে আমার বাড়িতে ছাড়তে আসার নাম করে মারুতি গাড়িতে চাপিয়ে একটি অন্ধকার নির্জন মাঠে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে মেয়েকে।’ বিষয়টি জানতে পেরে এলাকার বাসিন্দারা চড়াও হয় চিন্ময়ের বাড়িতে। মঙ্গলবার চিন্ময়কে ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আনন্দকুমার তিওয়ারির এজলাসে তোলা হয়। পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সরকারি আইনজীবী শুভাশিস দ্বিবেদী বলেন,‘ঘটনার তদন্তের জন্য বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছন।’

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

5 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

5 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 weeks ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 weeks ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 weeks ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 weeks ago