জন্মদিনে গোষ্ঠ পালের হারানো পদ্মশ্রী পদক ফিরে পেতে রাজ্য সরকারের দ্বারস্থ ফুটবলারের পরিবার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাবার হারিয়ে যাওয়া পদ্মশ্রী পদক ফিরে পেতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল গোষ্ঠ পালের পরিবার। প্রথম ফুটবলার হিসেবে ১৯৬২ সালে পদ্মশ্রী পেয়েছিলেন ভারতীয় ফুটবলের ‘চাইনিজ ওয়াল’। সেই পদক মোহনবাগান ক্লাবকে দিলেও তা এখনও ক্লাবের কাছ থেকে ফেরত্ পায়নি গোষ্ঠ পালের পরিবার। বার বার ক্লাব কর্তাদের কাছে দরবার করেও কোনও সুরাহা হয়নি। ক্লাব বিশেষ কমিটি তৈরি করলেও এখনও কাজের কাজ কিছুই হয়নি। তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তিনি। মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করতে পাঠিয়ে দেন ক্রীড়ামন্ত্রীর কাছে। সেই মতো ক্রীড়ামন্ত্রীর কাছে লিখিত অভিযোগও করে গোষ্ঠ পালের পরিবার।২০ অগাস্ট, মঙ্গলবার কিংবদন্তি প্রাক্তন ফুটবলার গোষ্ঠ পালকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাল কলকাতা ময়দান। বিখ্যাত এই ডিফেন্ডারের ১২৪ তম জন্মবার্ষিকীতে ময়দানে গোষ্ঠ পালের মূর্তিতে মালা দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন তিন প্রধানের কর্তারাও। মানস ভট্টাচার্য, বিশ্বজিত্ ভট্টাচার্যের মতো প্রাক্তনরাও শ্রদ্ধা জানান গোষ্ঠ পালকে।

Recent Posts

ঈদের দিনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো

আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়

1 hour ago

ঝাড়গ্রাম শহর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ

জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…

2 hours ago

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

15 hours ago

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago