
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ক্রাইস্টচার্চে সন্ত্রাসবাদী হামলার কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টটি বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিসিবির সঙ্গে কথা বলে তাদের সম্মতি নিয়েই এই টেস্ট বাতিল ঘোষণা করেছে কিউইদের বোর্ড। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা যথেষ্ট মানসিক ট্রমায় আছেন। টেস্ট বাতিলের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে আইসিসি। ডেভ রিচার্ডসন জানিয়েছেন ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলায় যে সকল পরিবার ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুই দল, স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা নিরাপদে আছেন। টেস্ট ম্যাচ বাতিলের সিদ্ধান্তের প্রতি আইসিসির পূর্ণ সমর্থন রয়েছে। ‘
ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলায় এখন পর্যন্ত ৪৯জন নিহত যার মধ্যে আছেন দুই বাংলাদেশিও। ঘটনার ৩-৪ মিনিট পর ওই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যান বাংলাদেশের ক্রিকেটাররা। স্থানীয় এক মহিলার সতর্কবাণী শুনে তাঁরা সেখান থেকে দৌড়ে পালান। বাংলাদেশ দলকে বিশেষ প্রহরায় হোটেলে নিয়ে যাওয়া হয়।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…