
জঙ্গলের রাস্তায় আগুনে পোড়া গাড়ি। গাড়ির ভেতর পড়ে রয়েছে অগ্নিদগ্ধ একটি মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে সাত সকালেই রহস্য তৈরী হল বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল এলাকার ফকিরবাঁধ জঙ্গলে।স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে এলাকায় পথ চলতি মানুষের নজরে আসে জঙ্গলের রাস্তায় একটি মারুতি সেলেরিও গাড়ি দাওদাও করে জ্বলছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নজরে আসে গাড়িটি পুরো অগ্নিদগ্ধ হয়ে গেছে। সামনের সিটে থাকা একজনের দেহ আগুনে পোড়া অবস্থায় গাড়ির মেঝেতে পড়ে রয়েছে । কিভাবে ঘটল এই ঘটনা তা জানা যায়নি। তবে ঘটনাকে ঘিরে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। স্থানীয় ভাবে জানা গেছে সেলেরিও গাড়িটি স্থানীয় পাঁচাল গ্রামের। গাড়ির মালিকের নাম ধনঞ্জয় সাইনি। গাড়িতে থাকা অগ্নিদগ্ধ মৃতদেহটি ধনঞ্জয় সাইনির কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ধনঞ্জয় সাইনির পরিবারের দাবী গতকাল রাতে খাওয়া দাওয়ার পর ধনঞ্জয় সাইনি ভাড়া আছে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। ধনঞ্জয়ের মোবাইলও সুইচ অফ রয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…