‘জঙ্গলমহল থেকে তৃণমূলের একজনও বিধায়ক হয়ে যেন কলকাতায় না যায়, এখন থেকেই শপথ নিন’ : বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জঙ্গলমহল থেকে তৃণমূলের কোন এমএলএ যেন কলকাতায় না যায়, এখন থেকে শপথ নিন। সোমবার বেলিয়াবেড়া ব্লকের রান্টুয়াতে বিজপি-র গান্ধী সংকল্প যাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রান্টুয়াতে একটি পথসভাও করেন দিলীপ। রান্টুয়া থেকে পদযাত্রা হয় তপসিয়া পর্যন্ত। পথসভায় দিলীপ বলেন,”যাঁরা পঞ্চায়েতে পয়সা মেরে খেয়েছেন, যাঁরা পঞ্চায়েত সমিতির পয়সা খেয়েছেন, তাঁরা এখন চোখ দেখাচ্ছেন। কারণ তাঁরা বুঝে গেছেন আগামী ইলেকশনে দিদিমণি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। পশ্চিমবঙ্গে আর টিএমসি-র রাজত্ব থাকবে না। তাই গরিবের টাকা মেরে এখানকার রাস্তা আটকান, সড়ক যোজনার টাকা, আবাস যোজনার টাকা, স্বচ্ছতা পায়খানার টাকা। ড্রেনের টাকা, জলের টাকা, বিদ্যুৎ এর টাকা, সব লুট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়নি তো। মাস্টারদের বেতন নেই, ডাক্তারদের বেতন নেই, সরকারি কর্মচারীদের ডি এ নেই। আর যদি চাইতে যাও পুলিশ দিয়ে পিটিয়ে বাড়ি ঢুকিয়ে দিচ্ছে। মাস্টারদের পেটানো হচ্ছে, উকিলদের পেটানো হচ্ছে, ডাক্তার দের পেটানো হচ্ছে। কে বাকি আছে? আমরা তো রোজই মার খাচ্ছি। তাই এই স্বৈরাচারী, ভ্রস্টাচারী সরকারকে বিসর্জন দিতে হবে। ভোটে রোদের মধ্যে লাইন দিয়ে বিজেপিকে জিতিয়েছেন। আগামী ২০২১ সালে ঝাড়গ্রামের একটা সিট যেন টিএমসি নিতে না পারে।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago