জঙ্গলমহলে দাঁড়িয়েই দিদির বিরুদ্ধে তোপ দাগদেন প্রধানমন্ত্রী

ঝাড়গ্রাম:– একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এ দিন কাঠগড়ায় তুলতেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রেশনের মাধ্যমে মানুষকে সস্তায় চাল গম দেওয়ার জন্য কেন্দ্র মোটা টাকা রাজ্যকে পাঠায়। কিন্তু সেই রেশনের টাকা থেকেও তোলা তুলছে তৃণমূলের এজেন্টরা। জঙ্গলমহলের মানুষকে রেশনে খারাপ চাল সরবরাহ করা হচ্ছে। এমনকী এও শোনা যায় যে গরিব পরিবারের রেশন কার্ডও নাকি আটকে রাখে তৃণমূলের এজেন্টরা। বুঝে পাইনা মেয়েদের সঙ্গে, গরিবদের সঙ্গে দিদির এতো শত্রুতা কেন?

পঞ্চায়েত ভোটে এই ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে খারাপ হয়েছিল তৃণমূল। পরে ময়নাতদন্তের পর তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বও জানতে পেরেছিলেন, গণবন্টন ব্যবস্থায় দুর্নীতি পরাজয়ের বড় কারণ। স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে তৃণমূলের বিরুদ্ধে।

সেই প্রতিষ্ঠান বিরোধিতাকেই এ দিন আরও হাওয়া দিতে চান মোদী। তিনি বলেন, বাংলায় তৃণমূলের এজেন্ট ছাড়া একটাও কাজ হয় না। সরকারি পরিষেবা পেতে, ব্যবসা করতে, কাজ করতে গেলেই এজেন্টদের টাকা দিতে হয়। গরিবের টাকা খেয়ে নিচ্ছে তৃণমূল।

Recent Posts

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

7 hours ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

19 hours ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

19 hours ago

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…

21 hours ago