Breaking
28 Mar 2026, Sat

জঙ্গলমহলের দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তাঁর মন-প্রাণ জঙ্গলমহলের মানুষের জন্য কাঁদে। শুক্রবার সে কথাটি ফের প্রমাণ করলেন তিনি। জঙ্গলমহলের দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলপাহাড়ি ব্লকের এড়গোদা অঞ্চলের জয়পুর গ্রামের নবকুমার দাসের হাতে মন্ত্রীর অনুগামী স্নেহাশীষ ভকত তাঁর পাঠানো ৫০ হাজার টাকা সাহায্য তুলে দিলেন। গত ১৫ সেপ্টেম্বর এক সংস্থার মাধ্যমে মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছিলেন এক ব্যক্তি। তিনি নিজে ব্লাইন্ড এবং উনার বড় মেয়ে জয়িতা দাস ব্রেস্ট টিউমারে আক্রান্ত ও ছোটো মেয়ে থ্যালাসেমিয়াতে রোগাগ্রস্থ। উনার স্ত্রী ছোটো এক মুদির দোকান চালান। এই অবস্থায় দুই মেয়ের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি।

Developed by