
জেঅনএফ ওয়েব ডেস্ক :-ছোট গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হল জলপাইগুড়িতে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো শহরতলীর ঝা বাড়ি মোড় সংলগ্ন নাউয়া পাড়াতে। মৃত মহিলা ওই এলাকার বাসিন্দা জানায় পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন হলদিবাড়ি মোড়ের দিক থেকে ছোট গাড়ি জলপাইগুড়ি শহরের উদ্দেশে আসছিল। সেই সময় রাস্তায় পাশে এক মহিলা দাঁড়িয়ে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয়। আঘাত গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা এই দুর্ঘটনার প্রতিবাদ জানায়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…