ছাত্র সংগঠনের দুই ব্লক সভাপতি সহ টিএমসিপি ছাড়লেন প্রায় একশো জন, চাঞ্চল্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সমস্ত সদস্য পদত্যাগ করলেন। তারা টিএমসিপি ছেড়ে দিলেন। টিএমসিপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সত্যরঞ্জন বারিককে লিখিতভাবে তারা জানিয়ে দিয়েছেন, নেতৃত্বের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পেয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক মাস ধরেই ঝাড়গ্রাম জেলার কলেজগুলিতে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি এবং টিএমসিপির মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। কলেজগুলিতে গোলমালের ঘটনা ঘটছে। সাঁকরাইল কলেজে কিছুদিন আগে উভয় পক্ষের গোলমালে টিএমসিপি সমর্থক দুই ছাত্রীসহ তিনজনকে এবিভিপির সদস্যরা মারধর করে বলে অভিযোগ। কিন্তু ওই ঘটনায় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাননি বলে অভিযোগ পদত্যাগী টিএমসিপি সদস্যদের। তাই ক্ষুব্ধ হয়ে সাঁকরাইল ব্লক টিএমসিপির সভাপতি দীপক বেরা সহ জনা পঞ্চাশ সদস্য মঙ্গলবার সংগঠন ছেড়েছেন। নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন মানিকপাড়া এলাকার টিএমসিপি কর্মীরাও টিএমসিপির ঝাড়গ্রাম গ্রামীণ সভাপতি সেখ নজরুলের নেতৃত্বে আরো ৪৮ জন টিএমসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিএমসিপির নেতৃত্বের মধ্যে। এদিন সাঁকরাইল কলেজে পদত্যাগী টিএমসিপি সদস্যরা কলেজ লাগোয়া এলাকা চত্বর থেকে টিএমসিপির পতাকা, ফেস্টুন ও ব্যানার খুলে নেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago