ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের

ছাগলে বাড়ির চৌহদ্দীতে ঢুকে গাছপাতা খেয়ে ফেলাকে কেন্দ্র কোরে বচসার সৃষ্টি হয় প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে, পরবর্তী সময়ে যা হাতাহাতিতে পরিণত হয়। এবং এই ঘটনা কে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। ঘটনায় আহত হন নায়েক মন্ডল নামের ৬৯ বছরের এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। এরপর একাধিক হাসপাতাল ঘুরে ঘটনার ১৩ দিনের মাথায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে গত ৯ ই আগস্ট নদীয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামনপুকুর দুই নম্বর পঞ্চায়েতের চর কাষ্ঠশালী এলাকায়। রবিবার মৃত নায়েক মন্ডলের নিথর দেহ এসে পৌঁছায় চর কাষ্ঠশালীর বাড়িতে। মৃতদেহ পৌঁছানোর পর মৃতের পরিবার সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানাযায়, ঘটনার দিন মাথায় আঘাত লাগার কারণে গুরুতর জখম হন ওই বৃদ্ধ। এরপর প্রথমে তাঁকে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। পরে সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এরপর কয়েকটি হাসপাতাল ঘুরে শেষমেষ তাঁর চিকিৎসা চলছিল কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। এইদিন সকালে সেখানেই মৃত্যু হয় নায়েক মন্ডলের। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago