
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এক সিপিএম কর্মী খুনের ঘটনায় ও বাঁশতলায় স্টেশনে ট্রেন হাইজ্যাকের ঘটনায় ছত্রধর মাহাতো সহ আরো পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ। এর আগে একাধিকবার তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ জিজ্ঞাসাবাদ করে।এনআইএকে পূর্ণ সহযোগিতা করে ছত্রধর মাহাতো সহ পাঁচজন। এনআইএ ছত্রধর মাহাতো সহ ৫ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়ে ২৪ তারিখ আবার শুনানির দিন ধার্য করেছে আদালত। উচ্চ আদালতের নির্দেশ দিয়েছে, “রাজ্যের বাইরে ছত্রধর মাহাতো সহ পাঁচজন কোথাও যেতে পারবে না। যদি এরা কোথাও যায় এনআইএ ও আদালতের নির্দেশ মেনে যেতে হবে।” রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে বলে ছত্রধর মাহাতোও অভিযোগ করেন। ছত্রধর মাহাতো আরো বলেন,”যে আমি আগেও সহযোগিতা করেছি এখনো সহযোগিতা করব। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে।” তিনি বলেন,” আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। জঙ্গলমহলের প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রাথীরা জয়লাভ করবে।”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…