
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কয়েকদিনের বর্ষণে জল বেড়েছে ঝাড়গ্রামের ডুলুং নদিতে। জামবনি চিল্কগড়ের কজওয়ের উপর দিয়ে জল বইছে। জীবনের ঝুঁকি নিয়ে জল ভেঙে কজওয়ের উপর দিয়ে পারাপার করছে যানবাহন।
জামবনী ব্লকের মাঝ বারবর বয়ে গিয়েছে ডুলুং নদী। কয়েক ঘণ্টার টানা বৃষ্টি হলেই ফুঁসে উঠে ডুলুং। জামবনী থেকে গিধনি যাওয়ার রাস্তায় চিল্কিগড়ের কজওয়ের উপর বইতে থাকে ডুলুং নদীর বিপুল জল। নদীর এপারে জামবনী, বেনাগেড়িয়া, কেন্দুয়া, সিগ্রাম, টুকলিগেড়িয়া, হরিণাগঞ্জের মতো প্রায় ৩৬টি গ্রামের সঙ্গে নদীর ওপারে চিল্কিগড়, খাসিবাঁধ, গিধনির মতো প্রায় ৫০টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। জামবনীর অপরপ্রান্তে চিল্কিগড়ে রয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ব্লক অফিস, গিধনী রেলস্টেশন, প্রশাসনিক সমস্ত দপ্তর। আর অপর প্রান্তে রয়েছে শুধুমাত্র জামবনী থানা। বিগত বছরগুলিতে কজওয়ের উপর দিয়ে বিপুল জলরাশি যাওয়ার সময় পেরতে গিয়ে একাধিক মৃত্যুর ঘটনা হয়েছে। নদীর এপারে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের নদীর ওপারে যেতে গেলে ঘুরপথে বাড়তি ২০কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয়। সেতু তৈরির জন্য প্রশাসনের বিভিন্ন মহলে একাধিকবার জানিয়েছেন বাসিন্দারা। কিন্তু আজ পর্যন্ত তা হয়নি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…