চিনকে চাপে রাখতে এবার দক্ষিণ-চিন সাগরে মহড়া দেবে ভারতীয় নৌবাহিনী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দক্ষিণ চিন সাগরে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে চিনা বাহিনী৷ চিনা আগ্রাসন রুখতে এবার দক্ষিণ চিন সাগরে মহড়া চালাবে ভারতের নৌবাহিনী৷ এ কথা ঘোষণা করলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেন জানা৷ গত সপ্তাহে একটি অনলাইন ফোরামে বক্তব্য রাখার সময় ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, প্রতিটি দেশের নৌ চলাচলের জন্যই উন্মুক্ত রয়েছে দক্ষিণ চিন সাগর৷ তাঁর কথায়, ‘‘আমরা কোনও দেশকে দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে যাতায়াতে বাধা দিই না৷ ব্রিটিশ, ফ্রান্সের মতো একাধিক দেশের নৌ চলাচল করে এই জলসীমার উপর দিয়ে৷ এবার থেকে দক্ষিণ চিন সাগরে ভারতের উপস্থিতিও লক্ষ করা যাবে৷’’ সেই সঙ্গে দক্ষিণ চিন সাগরে চিনা নৌবাহিনীর গতিবিধি উদ্বেগজনক বলেও উল্লেখ করেন লোরেন জানা৷ দক্ষিণ চিন সাগরের ৯০ শতাংশ অংশ নিজেদের বলে দাবি করে চিন৷ এই এলাকায় অ্যান্টি এয়ার ক্রাফ্ট ক্যারিয়ার ডিএফ ২১ডি ও ডিএফ-২৬এর বিস্তৃতী পরীক্ষা করেও দেখছে তারা। অন্যদিকে, চিনের বিরুদ্ধে নয়া ফ্রন্ট খুলে দক্ষিণ চিন সাগরে দু’টি রণতরী পাঠাচ্ছে আমেরিকা। সেখানে সামরিক মহড়া করবে আণবিক শক্তি চালিত যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ ও ইউএসএস রোনাল্ড রিগান৷
চিন এসসিএল এলাকায় ক্রমাগত অগ্রসর হচ্ছে৷ ফিলিপাইনের সঙ্গে তাদের সম্পর্কও তলানিতে ঠেকেছে৷ গত শুক্রবার দক্ষিণ চিন সাগরে চিনা নৌবাহিনীর মহড়ার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ফিলিপাইন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রপতির টেলিফোনে কথোপকথনের পরই দক্ষিণ চিন সাগর অঞ্চলে ফিলিপাইনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি৷ এর পরই দক্ষিণ চিন সাগরে ভারতীয় নৌবাহিনীর মহড়ার কথা ঘোষণা করেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেন জানা৷ গত বছর ভারত, আমেরিকা, ফিলিপাইন এবং জাপানের নৌবাহিনী দক্ষিণ চিন সাগরে যৌথভাবে শক্তি প্রদর্শন করেছিল৷ ফিলিপাইনের রাষ্ট্রপতি রদ্রিগো ডুটারের সঙ্গে নরেন্দ্র মোদির সাম্প্রতিক কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কারণ এটি এলএসি এবং দক্ষিণ চিন সাগর অঞ্চলে চিনের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দিল্লি ও ম্যানিলার মধ্যে বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্বের সম্ভাবনা উন্মুক্ত করে দিয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago