
জেএনএফ ওয়েব ডেস্ক :- আজ কৃষ্ণনগর জেলাশাসক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নিকট রাজ্যের চিট ফান্ড কেলেঙ্কারিতে আমানতদের টাকা ফেরতের দাবিতে ডেপুটেশন জমা দিলেন অলবেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চাপরা থানা কমিটি। আজ রাজ্যের প্রতিটি জেলায় এই ডেপুটেশন জমা দিলেন অল বেঙ্গল সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। মহামান্য আদালতের রায়ের নির্দেশে রাজ্য সরকারের উদ্যোগে সমস্ত চিটফান্ড কোম্পানির আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং পাশাপাশি চিটফান্ড কোম্পানির এজেন্ট দের কে প্রশাসনিক সুরক্ষা দিতে হবে।রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারি পর থেকেই শ্যামল সেন কমিশনের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।500 কোটি টাকার ভিতরে 263 কোটি টাকা দেয়া হয়েছিল বাকি যে টাকাটা রয়েছে সেটা রাজ্য সরকারের কোষাগারে পড়ে রয়েছে। এছাড়াও চিটফান্ড কোম্পানির কোটি কোটি টাকার সম্পত্তি সরকার অধিগ্রহণ করে। সেই সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা পরিশোধ করতে হবে। এছাড়াও বিড়ি-সিগারেটের উপর 10 পার্সেন্ট কর এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে। সেই করের টাকা জমতে জমতে একটা পাহাড় পরিমাণ টাকা হয়েছে। সেই সব টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হোক।এছাড়াও যাতে কোম্পানির এজেন্ট সুরক্ষিত থাকে সেই দিকে ও প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হোক। আজ মূলত 6 দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন দেন জেল জেলার ডিএম এবং এসপির কাছে।আজ দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…