জেএনএফ ওয়েব ডেস্ক :- চিকিৎসা না পেয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় কাউয়ারডারা উপস্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই প্রাথমিক চিকিৎসা না পেয়ে ধৈর্য হারিয়ে তালা মেরে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু স্থানীয়রা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তার পর স্থানীয়দের সাথে কথা বলে তাদের আশ্বাস দেন যে বি এম ও এইচ আসবেন। পুলিশের আশ্বাস পেয়ে স্থানীয়রা তালা খুলে দেয়।
কিন্তু বি এম ও এইচ এসেই ধমকির সুরে কথা বলতে শুরু করলে আরো উত্তেজিত হয়ে যায় স্থানীয়রা। বি এম ও এইচ এর সঙ্গে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। তিনি জানান উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের ও শিশুদের ভ্যাকসিনেশন করা হয় শুধুমাত্র। এলাকাবাসীর প্রশ্ন গর্ভবতী মহিলাদের হাত কাটলে কোথায় যাবে উত্তরে বি এম ওই জানায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে। স্থানীয়রা লিখিতভাবে দিতে বললে তিনি লেখেন লাল ওষুধ ও ব্যান্ডেজ এর সাপ্লাই আসলে পাওয়া যাবে। বি এম ও এইচ এর বলা কথা ও লেখায় অমিল দেখে আর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।
এদিন সুপ্রিয় ধর জানান, উপস্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষদের চিকিৎসার জন্য ব্যবহৃত ব্যান্ডেজ লাল ওষুধের সুবিধা পর্যন্ত নেই। বি এম ও এইচ নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে সেটা তার একেক সময় একেক কথা থেকেই বোঝা যাচ্ছে। যদি তিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করে নেওয়া উচিত।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…