চার দিন পর নিখোঁজ পুলিশ অফিসারের দেহ উদ্ধার, সঠিক তদন্তের দাবি পরিবারের!


টানা চার দিন ধরে নিখোঁজ থাকার পর জয়গা থানায় কর্মরত এক এএসআইয়ের দেহ উদ্ধার হয়েছে। আজ দলসিংপাড়া লাগোয়া একটি চা বাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ওই পুলিস অফিসারের নাম রতন কর(৫৫)। তাঁর বাড়ি কোচবিহার শহর সংলগ্ন ভাতৃ সঙ্ঘ ক্লাব লাগোয়া। বুধবার কোচবিহারের বাড়ি থেকে রওনা হয়ে জয়গায় পৌঁছে প্রথমে নিজের কোয়াটারে যান। সেখানে পৌঁছে বাড়িতে তাঁর স্ত্রীকে ফোনও করেন। এরপর থানা হয়ে হাসিমারা নাকা চেকিং পয়েন্টের দিকে রওনা হন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই নিখোঁজ হয়ে যান রতন বাবু। এদিন দেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক ধারনা, রতন বাবুকে খুন করে ফেলে রাখা হয়েছে।
এরপর সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল টাওয়ারের লোকেশন ধরে, কুনকি হাতিকে কাজে লাগিয়ে জঙ্গলের ভিতরে ওই পুলিশ অফিসারের খোঁজে চালানো হয়। টানা পাঁচ দিন ধরে তল্লাশি চালানোর পর এদিন দলসিংপাড়া লাগোয়া একটি চা বাগান থেকে ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পরেন ওই পুলিশ কর্মীর স্ত্রী, পুত্র, কন্যা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।
মৃত পুলিশ কর্মীর দাদা অজিত কর এদিন জানিয়েছেন, তাঁর ভাই জয়গা থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। তিনি ট্রাফিক সেকশনের অফিসার ছিলেন। মঙ্গলবার কোচবিহারের বাড়িতে এসে পরিবারের লোকজন নিয়ে রাসমেলায় যান। বুধবার তিনি কাজে যোগ দিতে জয়গার উদ্দ্যেশে রওনা হয়ে যান। সেদিন তাঁর ডিউটি ছিল হাসিমারা নাকা চেকিং পয়েন্টে। জয়গায় পৌঁছে প্রথমে কোয়াটারে যান। সেখান থেকে বাড়িতে ফোন করে তাঁর পৌঁছে যাওয়ার খবরও জানান। এরপর থানায় গিয়ে জানতে পারেন তাঁর সাথের ডিউটিতে যোগ দেওয়ার জন্য যে সব সিভিক ভলেনন্টিয়ার ছিলেন, তাঁরা আগেই চলে গিয়েছেন। তাই তিনি একাই রওনা হন। আর পথে নিখোঁজ হয়ে যান। দুতিন ধরে খোঁজাখুঁজির পর কোন ভাবেই উদ্ধার করা যাচ্ছিল না। অবশেষে এদিন তাঁর দেহ উদ্ধার হয়েছে। অজিত বাবু বলেন, “ এটা খুনের ঘটনা, এনিয়ে আমরা নিশ্চিত। কিন্তু কেন তাঁকে খুন হতে হল এবং কারা তাঁকে খুন করল? এটা খুঁজে বের করুক পুলিশ প্রশাসন।” মৃত ওই পুলিশ কর্মীর স্ত্রী এদিন কান্নায় ভেঙে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘটনার কিনারা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। তিনি বলেন, “আমার স্বামী সৎ পুলিশ অফিসার ছিলেন। স্বামী হিসেবেও তিনি অনেক ভালো ছিলেন। তাঁর আর পাঁচ বছর চাকরি ছিল। কিন্তু এরমধ্যে এমন ঘটনা মেনে নিতে পারছি না। মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রীও, তাই তিনি যেন এই ঘটনার যাতে সঠিক ভাবে তদন্ত হয়ে দোষীরা শাস্তি পায়, তার ব্যবস্থা করেন। এটাই আমাদের আবেদন।”

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

3 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago