চারদিন ধরে অধ্যাপকের পরিবারকে পানীয় জল নেওয়া বন্ধ করলেন গ্রামের মোড়লরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চারদিন ধরে অধ্যাপকের পরিবারকে পানীয় জল নেওয়া বন্ধ করলেন গ্রামের মোড়লরা। অমানবিক সিদ্ধান্ত গ্রামের মোড়লদের। গত ২৪ মে বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনিয়ারডি গ্রামে এসেছিলেন অধ্যাপক ছেলে সমর মুর্মু। প্রশাসনের অনুমতি নিয়ে খড়গপুর ২ ব্লকের বসন্তপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন মায়ের জন্য ওষুধ, ধানবীজ ও নগদ টাকা দিতে।

গ্রামের মোড়লদের না জানিয়ে গ্রামে আসায় অধ্যাপকের পরিবাটিকে একঘরে করা হয়েছে। কথাবার্তা বন্ধের পাশাপাশি পানীয় জল নিতে নিষেধ করেছেন গ্রামের মোড়লরা। রবিবার নিজে এমনই ঘটনা দেখার পর বিষয়টি লিখিত ভাবে বেলপাহাড়ি থানায় লিখিত ভাবে জানিয়ে এসেছিলেন অধ্যাপক ছেলে। থানা থেকে সুরাহার আশ্বাস দেওয়া হয়েছিল ছেলেকে। কিন্তু তারপরও একঘরে রয়েছে পরিবারটি। পানীয় জল যে বন্ধ রয়েছে সে কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন গ্রামবাসী থেকে গ্রামের সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত। যার ফলে অধ্যাপকের বৃদ্ধ বাবা-মাকে ২-৩ কিমি দূরে বাইরের গ্রাম থেকে পানীয় জল নিয়ে এসে খেয়েছেন। প্রশাসনের দিকে তাকিয়ে অধ্যাপকের পরিবার, কখন সুরাহা হবে!

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

6 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago