
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ ৮ জনের বিরুদ্ধে চাকরির দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করল সিআইডি। এটি তৃণমূলের চক্রান্ত, প্রতিক্রিয়াঃ সাংসদ জগন্নাথ সরকার এর। বেশ কয়েক মাস ধরে কল্যাণী এমস হাসপাতালের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। কয়েকদিন আগেই চাকরি নিয়ে স্বজনপোষণের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। জানা যায় তার পুত্রবধু কে চিনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চাকরি করিয়ে দিয়েছেন। এবার সিআইডি তরফ থেকে কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলো। যেখানে নাম রয়েছে বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার সহ মোট আট জনের। অভিযোগ চাকরির ক্ষেত্রে দুর্নীতি করে স্বজনপোষণ করে নিয়োগ করা হয়েছে এমস হাসপাতালে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন এরা যে খুন হলে ধর্ষণ হলে কোন অভিযোগ দায়ের হয় না। এটি মূলত সরকারের একটি চক্রান্ত। যেহেতু তৃণমূল দলের অধিকাংশ নেতা নেত্রীরা দুর্নীতিতে যুক্ত সেই কারণে তারা চাইছে মিথ্যা একটি অভিযোগ তুলে বিজেপিকে কালিমালিপ্ত করতে। চাকরির ক্ষেত্রে কোন দুর্নীতি করা হয়নি। নির্দিষ্ট নিয়ম মেনেই তারা চাকরি পেয়েছে। এ বিষয়ে সিআইডি ডাকলে অবশ্যই আমি সহযোগিতা করবো।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…